৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণ ইফতার
- প্রকাশ:
- আমার বাংলাদেশ প্রতিবেদক

আদিব, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের সুস্থতা কামনায় দোয়া ও গণ ইফতারের আয়োজন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও গণ ইফতারের আয়োজন করা হয়। ইফতারের পূর্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা হারুন অর রশিদ। জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য স্বমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম এর সঞ্চালনায় আলোচনা পরবর্তীতে দেশ ও জাতির কল্যানে দোয়া শেষে ইফতার করেন সবাই।
সিকৃবির বৈষম্যবিরোধী ছাত্রনেতা আল হোসাইন জানান, ৫ আগষ্ট পরবর্তী বাস্তবতায় আমরা একটি স্বাধীন পরিবেশ পেয়েছি যার ছোঁয়া ছড়িয়ে পড়েছে সর্বত্র। তারই বাস্তবতায় আমরা আজ সুন্দর একটি “গণ ইফতার ” করতে পেরেছি। আমাদের উদ্দেশ্য ছিল সুন্দর একটি আয়োজন করে আমাদের শহীদদের স্মরন ও সবার সাথে ভালোবাসা ভাগাভাগি করা। আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি মানুষের সমাগম হয়েছে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ! সুন্দর করে আমরা আমাদের প্রোগ্রাম সফল করতে পেরেছি।
গণ ইফতারের মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি অন্য ধর্মের শিক্ষার্থীদের জন্যেও খাবার ব্যাবস্থা করা হয়। ছাত্র ছাত্রীসহ প্রায় এক হাজার শিক্ষার্থীর জন্য ইফতারের আয়োজন করা হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিকৃবির নেতৃবৃন্দরা।
এই বিভাগের আরও খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হিযবুত তাহরীর সদস্য সন্দেহে তুলে নিয়ে যায় র্যাব, জিজ্ঞাসাবাদের পর মুক্ত
ইয়াসিন আরাফাত, কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের ২০১৭-২০১৮ সেশনের শিক্ষার্থী ও থিয়েটার, কুবির সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান রাহিমকে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর

ইবিতে রোটারেক্ট ক্লাবের ইফতার অনুষ্ঠিত
ইবি প্রতিনিধিঃ স্বেচ্ছাসেবা মূলক সংগঠন রোটারেক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির উদ্যোগে সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে এর

পবিপ্রবি’তে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মহফিল
মোঃ ফাহিম, পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আয়োজনে ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ (শুক্রবার) বিশ্ববিদ্যালয়ের টিএসসির কনফারেন্স

ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির সভাপতি সামাদ সাধারণ সম্পাদক সোহাগ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলায় মাধ্যমিক শিক্ষক -কর্মচারী সমিতির ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছে আব্দুস সামাদ,সিনিয়র
বিভাগ সমূহ
যোগাযোগ
- সম্পাদক ও প্রকাশক : হাসান মাহমুদ সুমন
- ঠিকানা : ১৩২, তেলিপাড়া, চান্দনা, গাজীপুর সিটি, গাজীপুর

