আশা করি সবাই ভাল আছেন। আকিজ গ্রুপ এবং সমাজসেবা অধিদপ্তর নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে। অনেকে ব্যক্তিগতভাবে অনেক ছোট ছোট কোয়েরি করছেন। আমি এই দুইটা ফান্ড সম্পর্কে যা জানি সেগুলো ছোট আকারে এখানে লিখছি ; Cancer Patients Help ; Government Help For Cancer Patients ; Akiz Group Trust Cancer Patients ; Financial Help

 আশা করি সবাই ভাল আছেন।  আকিজ গ্রুপ এবং সমাজসেবা অধিদপ্তর নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থাকে।  অনেকে ব্যক্তিগতভাবে অনেক ছোট ছোট কোয়েরি করছেন। আমি এই দুইটা ফান্ড সম্পর্কে যা জানি সেগুলো ছোট আকারে এখানে লিখছি PDF DOWNLOAD LINK


আকিজ ট্রাস্ট ফান্ড 

আবেদন করার জন্য আমি একটি পোস্টে আবেদন ফরম দিয়েছি। সেটি প্রিন্ট করে ভালোভাবে পূরণ করবেন।  একটা জায়গা আছে যেখানে চিকিৎসকের সিগনেচার লাগে সেখানে আপনার চিকিৎসকের সিগনেচার নিবেন। চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি যুক্ত করবেন। প্রেসেন্ট এবং আবেদনকারী ভিন্ন হলে দুজনেরই এনআইডি যুক্ত করবেন।  ব্যাংকের ডিটেইলস খুব ভালো করে দিতে হবে একটা ব্যাংক স্টেটমেন্ট সাথে দিতে হবে,  ভালো হয় যদি পেশেন্টের ব্যাঙ্ক ডিটেলস দিতে পারেন। 



সব রেডি হয়ে গেলে চলে যাবেন আকিজ ট্রাস্টের অফিসে। বসুন্ধরা সিটি মার্কেট এর বাম পাশে clemon এর ছোট একটা কালো বিল্ডিং আছে। ওটার সাথেই গেট।   জমা দেয়ার জায়গা আছে গেটের ভিতরে,  গেটম্যান কে বললেই উনি হেল্প করবেন।  


সাধারণত জমা দেয়ার এক মাসের মধ্যে একটা ভেরিফিকেশন কল পাবেন।  তথ্য সব সঠিক হলে আপনার একাউন্টে টাকা ওনারা পাঠিয়ে দিবেন। 


সমাজসেবা অধিদপ্তর 

সমাজসেবা অধিদপ্তর লিখে গুগলে সার্চ করে ওয়েব সাইটে যাবেন।  সেখানে ক্যান্সার,  লিভার সিরোসিস এবং হার্টের চিকিৎসার জন্য আবেদনপত্র আছে।  এটি ডাউনলোড করে ভালোভাবে পূরণ করবেন।  চিকিৎসকের সিগনেচার লাগবে।  চিকিৎসা সংক্রান্ত সকল কাগজপত্র যোগ করতে হবে। এরপর জমা দিতে হবে।  তবে জমা দেওয়া টা নির্ভর করে আপনার বাসার লোকেশন এর উপর।  সম্ভবত কিছু জোনাল অফিস আছে, আপনার বাসা যে অফিসের আন্ডারে সেই অফিসে জমা দিতে হবে।  এগুলো নেট ঘেটে বের করতে পারেন।  অথবা সরাসরি তাদের হেড অফিস আজিমপুরে সেখানে চলে গিয়ে তথ্য নিতে পারেন।  সঠিকভাবে জমা দেয়া টা মেইন কাজ এখানে। 


সমাজসেবা থেকে সাধারণত কোন কল করা হয় না।  তবে তিন চার মাস সময় লাগে তাদের ফান্ড প্রসেস হতে। তিন চার মাস পর আপনারা আজিমপুরে গিয়ে খোঁজ নিবেন।  ওখান থেকেই চেক ইস্যু করা হয়ে থাকে। সমাজসেবা থেকে ৫০,০০০ আর আকিজ গ্রুপ থেকে সাধারণত 50 হাজারের মত দেয়া হয় (রোগ এবং খরচ অনুযায়ী) 


আশা করি এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে. এ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। 

Post a Comment

0 Comments